1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গার নিখোঁজ সেই চিকিৎসক গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫০২ জন পঠিত
ভাঙ্গার নিখোঁজ সেই চিকিৎসক গ্রেফতার
ভাঙ্গার নিখোঁজ সেই চিকিৎসক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজ হওয়া মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়।

সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদুল ইসলাম বলেন, সে (ডা. জাকির হোসেন) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তাঁকে প্রথম গ্রেফতারের সময় তার নাম ইব্রাহিম বলেন। পরে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে সে স্বীকার করেন তার নাম জাকির হোসেন। তিনি বলেন, সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ালেখা করতেন। সে সেখানে পড়ালেখার সময় থেকেই নিষিদ্ধ আনসার আল ইসলামের সাথে জড়িয়ে পড়েন। এ সংগঠনেরই একটি ব্লগে লেখালেখি করতেন ডা. জাকির।

এদিকে, নিষিদ্ধ আনসার আল ইসলামের “দাওরা” নামের একটি কোর্স করতে ঢাকায় এসেছিলেন জাকির। এ কোর্সটি সাধারণত তিনদিন থেকে পাঁচদিন হয়ে থাকে বলে জানান সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদুল ইসলাম। এ অতিরিক্ত উপ-কমিশনার আরও বলেন, জাকিরকে জিজ্ঞেসাবাদের জন্য দুাইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জিজ্ঞেসাবাদ শেষে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছি।

প্রসঙ্গ, গত ৮ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে খুদে বার্তা পাঠিয়ে নিরুদ্দেশ হন ডা. জাকির হোসেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION