1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারী ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫০৯ জন পঠিত
বোয়ালমারী ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বোয়ালমারী ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব এর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এ বিষয় মুখ খুললে ক্রস ফায়ারে দেওয়া হবে মর্ম লিখিত অভিযোগ করেছে এক ব্যবসায়ী। ৬ জুলাই বুধবার পুলিশের ঢাকা রেঞ্জ এর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বরাবর ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় লিখিত অভিযোগটি দায়ের করেন বোয়ালমারী রেল ষ্টেশন রোডস্থ মহু মার্কেটের ব্যবসায়ী মো. মাসুদ আলম। ডি আই জি বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন ব্যবসায়ী মো. মাসুদ আলম। এ সময় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন আর রশিদ ব্যবসায়ী মাসুদ হোসেনের প্রতিষ্ঠানে এসে ওসি সাহেব তলব করেছেন বলে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায় তাকে।

থানায় পৌঁছানোর পর ওসি আব্দুল ওহাব তার নিকট নাম ঠিকানা জানতে চায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায় নিজ দফতরের ক্লোজ সার্কিট ক্যামেরা ও দরজা বন্ধ করে মোটা বেত দিয়ে বেধড়ক পিটাতে শুরু করে ওই ব্যবসায়ীকে এবং তার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শারীরিক নির্যাতনকালে বিভিন্ন মামলায় জড়িয়ে জীবনকে তছনছ করে দেওয়ার ভয়ও দেখায় । পরে ব্যবসায়ী মাসুদ হোসেন তার স্ত্রীকে সংবাদ দিলে তার স্ত্রী ১ লক্ষ টাকা ওসিকে ঘুষ দিয়ে স্বামীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। অভিযোগ সূত্রে আরও জানা যায়, এ বিষয়ে কারও কাছে মুখ খুললে ক্রস ফায়ার দেওয়া হবে বলে ভয় দেখান ওসি মো. আব্দুল ওহাব। থানা থেকে বের হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ চিকিৎসা নেন ব্যবসায়ী মাসুদ হোসেন। ব্যবসায়ী মাসুদ জানান, আমার পিতা মো. হেমায়েত হোসেনের সাথে আমার দাদাকর্তৃক আমাকে দলীল করে দেওয়া একটি সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে। বিষয়টি নিয়ে কোর্টে একটি দেওয়ানি মামলা চলমান।

ধারনা করছি আদালতে সুবিধা করতে না পেরে আমার পিতা তার স্বার্থে ওসিকে দিয়ে আমাকে নাজেহাল করাতেই মোটা অংকের ঘুষ দিয়েছে । যে কারনে ওসি আব্দুল ওহাব থানায় ডেকে নিয়ে আমাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই অকথ্য ভাষায় গালিগালাজী ও বেতের লাঠি দিয়ে বেধড়ক শারীরিক নির্যাতন চালায়। নির্যাতন কালীন আমার চিৎকার থানার উপস্থিত সবাই কম বেশি শুনতে পেয়েছে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ফাতেমা নুসরাত জানান, “দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে মাসুদ আলম নামের একজন চিকিৎসা নিতে আসে, তার হাতে পায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যেগুলো নীল বর্ণ ধরণ করেছে।” সে গুলো কিসের আঘাত সে বিষয়ে কিছুই বলতে পারেন নাই জরুরী বিভাগের ওই কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয় বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, “ব্যবসায়ী মাসুদ হোসেনের পিতার সাথে একটি ঝামেলা চলছে। বিষয়টি জানতে পেরে তাকে থানায় ডেকে ছিলাম, সে সময় তার পিতা উপস্থিত ছিল। দুজনের ভেতর মীমাংসা করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যবসায়ী মাসুদ ছাড় দিতে অস্বীকার করলে তাদের আদালতে যেতে বলি। পরে তারা পিতা পুত্র থানা থেকে চলে যায়। “ফরিদপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, “ব্যবসায়ী মাসুূদ আলম ফোন করেছিল, তখন বিষয়টি জানতে পারি। তাৎক্ষনাত বোয়ালমারীর ওসিকে ফোন করে বিষয় সম্পর্কে জানতে চাই, ওসি জানায়- মাসুদের পিতার অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডেকে মীমাংসার চেষ্টা করেছে , শারীরিক নির্যাতন ও চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। যেহেতু ব্যবসায়ী মাসুদ আলম অভিযোগ করেছে, অবশ্যই তদন্ত হবে, তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION