1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯০৪ জন পঠিত
বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার
বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। রোববার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি এলাকায় ফরিদপুর র‌্যাব-৮ এর একটি টিম অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক বিক্রেতাকে আটক করেন। সূত্রে জানা যায়, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোটরসাইকেল যোগে একজন যুবক ফরিদপুরে মাদক নিয়ে আসছে। সে তথ্যের ভিত্তিতে র‍্যাব -৮ এর একটি দল ময়না ইউনিয়নের খরসূতি বাজারের পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সার্স করেন।

এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পার হয়ে যায়। তখন র‍্যাবের সকল সদস্য ধাওয়া দিয়ে মোটরসাইকেল চালককে আটক করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে তেলের টাঙ্কির মধ্যে সংরক্ষিত স্থান থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে সাইমন শেখকে (৩২) আটক করেন। আটক হওয়া মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার জেলার দর্শনা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। পরে তাকে রোববার রাতে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ থানায় সোপর্দ করা হয়। র‍্যাবের ডিএডি বিএম ইউসুফ আলী বাদী হয়ে ২০১৮ সালের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৮/১৪৯। আসামী সাইমন শেখকে সোমবার (১৫.০৮.২২) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রোববার সন্ধ্যায় থানায় সোপর্দ করে র‍্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় র‍্যাবের দায়েরকৃত মামলায় আসামীকে সোমবার আদালতে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION