1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

বিস্ফোরক মামলায় জামিন পেলেন সালথা বিএনপির চার নেতাকর্মী

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৬ জন পঠিত
বিস্ফোরক মামলায় জামিন পেলেন সালথা বিএনপির চার নেতাকর্মী
বিস্ফোরক মামলায় জামিন পেলেন সালথা বিএনপির চার নেতাকর্মী

স্টাফ রিপোর্টার : বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বিএনপির চার নেতাকর্মী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জর্জ আদালতের বিচারক অশোক কুমার দত্ত তাদের জামিন মঞ্জুর করেন। একই দিন বিকালে আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন-উর-রশিদ মামুন তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। জামিন প্রাপ্তরা হলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আ,জ,ম মুনির, সালথা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. জিহাদ হোসাইন, যুবদল নেতা কামরুল হাসান।

প্রসঙ্গ, গত ২০২২ সালের ১লা ডিসেম্বর ফরিদপুরের সালথা সরকারি কলেজ মাঠের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে দাবী পুলিশের। খবর পেয়ে সে সময় পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ শর্টগানের তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা সেসময় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলসহ নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। যার মধ্যে তিনটি বিস্ফোরিত ককটেল বোমার টিনের কৌটার অংশ, ১১টি দেশীয় অস্ত্র কাতরা, চারটি স্টিলের পাইপ, পাঁচটি লোহার রড, ১২টি বাঁশের লাঠি ছিল। পরে ওই ঘটনায় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন ২ ডিসেম্বর ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের নামে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION