1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগ্রুপের ইসলামী জলসা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৮৮ জন পঠিত
বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগ্রুপের ইসলামী জলসা অনুষ্ঠিত
বিশ্ব জাকের মঞ্জিল কর্মীগ্রুপের ইসলামী জলসা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কিঃ ছেঃ আঃ) হুজুর ছাহেবের স্বদয় নির্দেশিত ও তিনার স্থলাভিষিক্ত উত্তরসুরী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরের মধুখালীতে ৬০ তম পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপ এর আয়োজনে গত (২ নভেম্বর) বুধবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামে মরহুম জনাবালী মোল্লার বাড়িতে এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আইয়ুব হোসেন মোল্যার সভাপতিত্বে, ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপের কেন্দ্রীয় সমন্বয় সদস্য ও ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী। ইসলামী জলসায় ওয়াজ করেন ঢাকা গাজিপুর বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, ইসলামীক চিন্তাবীদ লেখক ও গবেষক মফতী মাওলানা কারী রুহুল আমীন সিদ্দিকী। জলসায় জিকির করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মৌলভী আব্দুল হান্নান ও মনিরুজ্জামান সহ অন্যান্য ওলামায়ে, কেরামগণ

। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আশেকান জাকেরান ও ধর্মপ্রাণ মুমিন-মুসলমানগণ। ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশের সুখ,শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। রাত ২ টার দিকে আখেরি মোনাজাত শেষে সকলের মধ্যে তারাবরুক বিতরণ করা হয়। ইসলামী জলসাকে কেন্দ্র করে মরহুম জনাবালী মোল্লার বাড়ীর আশেপাশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিলো। অন্যদিকে জলসা এলাকার পাশে খোলা এক মাঠে বিশাল মেলার আয়োজন ছিলো।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION