1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বিএনপির গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার অভিযোগ

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪০৮ জন পঠিত
বিএনপির গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার অভিযোগ
বিএনপির গণসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার অভিযোগ

স্টাফ রিপোর্টার : আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের আগেই নেতাকর্মীদের মধ্যে পুলিশ গ্রেফতার আতংক সৃষ্টি করেছে বলে দাবী করা হয়েছে। ০৯ নভেম্বর দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এ দাবী করেন নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এরই মধ্যে ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে মোট নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কয়েকজন নেতা কর্মীর বাড়ীতে হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপির কোনো নেতাকর্মী কোনো ধরনের উশৃঙ্খল আচরণ করেনি। বিনা উস্কানিতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। হামলা বা গ্রেফতার করে সমাবেশকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, গ্রেফতার করে বিএনপি মহাসমাবেশ বাঁধাগ্রস্ত করা যাবে না। সকল বাঁধা উপেক্ষা করে ১২ নভেম্বর গণসমাবেশে মানুষের ঢল নামবে।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION