1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৪২ জন পঠিত
ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(২৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাগণ এবং সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ ও উপজেলার অন্যান্য দপ্তরের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি স্বাভাবিক করণে ও সদরের বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম সরোয়ার হোসেন (সন্টু), সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তার পক্ষে ডাঃ শেখ মুহাম্মদ বিন ফারুখ সানি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী) প্রমুখ। এ সময় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গিবাদ, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল আরো জোরদার সহ নানা দিক নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION