1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেন্দ্রের উদ্বোধন

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭২ জন পঠিত
ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন
ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : সুলভ মুল্যে ভোক্তার চাহিদা নিরুপনের লক্ষ নিয়ে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রী অঙ্গন সংলগ্ন হাউজিং এস্ট্রেট এর ১৬ নং বাণিজ্যিক প্লটে উদ্বোধন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রবের আধুনিক মানের বিপনন কেন্দ্র “হাউজিং সুপারসপ”। ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে এই সুপার সপ নামক বিপনন কেদ্রটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাউজিং সুপারসপ এর স্বত্তাধীকারি আব্দুল আলিম, ফরিদপুর জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবক সাংবাদিক আশরাফ উদ্দিন তারা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শ্রমিক নেতা আক্কাস হোসেন, জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো: মনিরুজ্জামান মমিন, বিশিষ্ঠ সমাজ সেবক শাজাহান সিরাজ চুন্নু, হাউজিং এস্ট্রেট কল্যান সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন মিলাদ মাহফিল টি পরিচালোনা করেন হাউজিং এস্ট্রেট এর আশরাফুল উলুম মাদ্রাসার ইমাম।

উদ্বোধনি দিনে প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারি আব্দুল আলিম বলেন, “হাউজিং সুপারসপ” হবে আধুনিক মানের একটি সুপার শপ। যেখানে ন্যায্য মূল্যে ক্রেতার নিকট ভাল মানের পণ্য সরবরাহ করা হবে। তিনি বলেন আমাদের এখানে একই ছাদের নীচ থেকে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরত্ব বজায় রেখে সকল প্রকার পন্য কেনাকাটা করতে পারবে ক্রেতারা। ভোক্তার চাহিদা ও অধিকারের বিষয়ে সর্বাধিক প্রাধান্য দিয়ে মানুষ যাতে সব ধরনের পণ্য এক স্থানে পায় সেজন্যই এ বিপনন কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। এতে করে ক্রেতার একদিকে যেমন সময় বাঁচবে অপর দিকে গুনগত মানের পণ্য ক্রয় করতে পারবে। তবে উদ্বোধনী দিনে তাড়াহুড়ো করতে গিয়ে সকল প্রকার পণ্য সরবরাহ করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারি আব্দুল আলিম। আগামী এক সপ্তাহের মধ্যে সকল প্রকার পণ্য ভোক্তার সেবায় সুপার শপে পৌঁছে যাবে বলেও নিশ্চিত করেন তিনি।

ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন

ফরিদপুরে “হাউজিং সুপারসপ” নামক বিপনন কেদ্রর উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION