1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ফরিদপুরে শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৭৯৯ জন পঠিত
ফরিদপুরে শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
ফরিদপুরে শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গায় পাচুরিয়া ইউনিয়ন যোগীবরাট গামে মাছমারা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় শরীফ মোল্লা (২৫)। নিহত শরীফ ওই গ্রামের সাঈদ মোল্লার ছেলে। পাচুরিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, গত শনিবার সকালের দিকে শরিফ মোল্লা পার্শ্ববর্তী খেতে তার ধান দেখতে যায়, এসময় প্রতিপক্ষের হামলা শিকার হয় তিনি। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তার লাশ শুক্রবার এলাকায় আসলে শোকের ছায়া নেমে আসে।

বিক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার দুপুরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এই কর্মসূচি থেকে দাবি তোলা হয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হত্যাকারীদের ফাঁসির দন্ড দিতে হবে। শনিবারের ওই হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শরীফ মোল্লা পিতা সাহিদ মোল্লা ওই মামলার বাদি। মামলার বাদী অভিযোগ তোলেন, আমরা থানায় মামলা দেওয়ার পরেও পুলিশ আমাদের কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি।

আলফাডাঙ্গা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, উক্ত হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর থেকে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছে তবে তারা এলাকায় না থাকার কারণে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। থানার ওসি আরও জানিয়েছেন, ওই হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে আমরা হত্যা মামলা হিসাবে গ্রহণ করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION