1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪১৩ জন পঠিত
ফরিদপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
ফরিদপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ”নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে (৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, নডিপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION