1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৩৮ জন পঠিত
ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার
ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার

স্টাফ রিপোর্টার : নারী পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে ফরিদপুরে চালু হলো পুলিশ ডে-কেয়ার সেন্টার। আজ রবিবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময়ে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেয়ালে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্নসহ দেশের ইতিহাস ঐতিহ্য নির্ভর নানান ছবি রাখা হয়েছে।

শিশুদের ঘুম ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে এই ডে কেয়ার সেন্টারে। শিশুদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য দুই জন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়ও দুই জন নারী পুলিশ সদস্য থাকবেন তাদের সহায়তা করার জন্য। পুলিশ লাইন্স হাসপাতালের একজন চিকিৎসক এই ডে কেয়ার সেন্টারে সংযুক্ত থাকবেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়। এছাড়ও পুরো ডে-কেয়ার সেন্টারটি সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। যে সকল পুলিশ সদস্যদের বাচ্চারা এই ডে কেয়ার সেন্টারে থাকবে সেই সকল বাবা মায়েরা ইচ্ছে করলে মোবাইলে এ্যাপ সেট করে সিসিটিভির মাধ্যমে বাচ্চার অবস্থা দেখতে পারবেন।

পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। বিভিন্ন সময়ে নারী পুলিশদের সাথে কথা বলে জানতে পেরেছি, এমন একটা ডে-কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION