1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

ফরিদপুরে কলা বাগান নষ্ট করে জমি দখলের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৪ জন পঠিত
ফরিদপুরে কলা বাগান নষ্ট করে জমি দখলের অভিযোগ
ফরিদপুরে কলা বাগান নষ্ট করে জমি দখলের অভিযোগ

সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ও হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার দুর্গম চরের বাসিন্দা বাদশা মোল্লার খাস খতিয়ানের লীজকৃত সাড়ে ৫ একর জমির কলা বাগানের কলা গাছ কেটে দখল নেওয়ার চেষ্টা করেছেন একই এলাকার নুরুল হকের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন বলে অভিযোগ করেছেন জমির লীজ প্রাপ্ত বাদশা মোল্লা। বাদশা মোল্লা জানান, আমি ৩০ বছর ধরে নতুন চরের এই জমি সরকারের কাছ থেকে লীজ নিয়ে কলা বাগান ও কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছি।

হঠাৎ করে রোববার (১৮ ই সেপ্টেম্বর) আমার তফসিল বর্ণিত মৌজা রুস্তমপুর, ১ নং খাস খতিয়ান, দাগ নং ৪৫/৪৬, শ্রেনী-নাল, যথাক্রমে ২ দশমিক ৯৮/ ২ দশমিক ৫৭, সর্বমোট ৫.৫৫ একর এ ডিগ্রীর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন পালের নির্দেশে নুরুল হকের নেতৃত্বে আলমাস পাল, সাগর পাল, সেকেন মাতুব্বর সহ প্রায় দেড় শতাধিক লোকজন এসে আমার কলা বাগান কেটে ফেলে ও জমি দখল করার চেষ্টা করে। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে নুরুল হক জানান, এই জমি বাদশা মিয়ার নহে, জমির মালিক সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফদের। তিনি আরো জানান, মিলন পাল চৌধুরী কামাল ইবনে ইউসুফদের আতœীয় বিধায় এই জমি উদ্ধারের চেষ্টা চালায়। আমাকে মিলন পাল নির্দেশ দিয়েছে বিধায় আমি ঐ জমি দখলের জন্য গিয়েছিলাম। নর্থ চ্যানেল ইউনিয়নের রাশেদ খান ও বক্কার ফকির জানান, বাদশা মোল্লার জমি দখলের জন্য প্রায় দেড় শতাধিক লোক এসেছিল, আমরা না থাকলে খুন/ ন্যাক্কারজনক ঘটনা ঘটে যেত। তারা আরো জানান, এই জমি ফরিদপুরের জমিদার চৌধুরী কামাল ইবনে ইউসুফদের ও নয় এবং মিলন পালদের ও নয়। জমির মালিক মাননীয় সরকার বাহাদুর অর্থাৎ খাস খতিয়ানের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION