1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন…শামীম হক

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৬ জন পঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন...শামীম হক

স্টাফ রিপোর্টার : ২৬ ফেব্রæয়ারি রবিবার দুপুরে ফরিদপুর জেলা ও থানা আওয়ামীলীগের উদ্যোগে আসন্ন ১৬ই মার্চ ইউপি নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী হল্যান্ড চিন্ড্রেন হাউস চত্তরে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি ওমর আলী মোল্লার সভাপতিত্বে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, প্রচার সম্পাদক নিয়াজ্জামান সজিব, উপ-প্রচার ও প্রকাশনা আলী আজগর মানিক, থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির ও মাচ্চর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রিজন মোল্লাসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, দেশ ও মানুষের উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দলের মধ্যে কোন বিশৃঙ্খলার সুযোগ নাই। কোন বিদ্রোহী প্রার্থীর ক্ষমা হবে না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের জন্য আমার দোয়ার সব সময় খোলা প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে আওয়ামীলীগের প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন। এই নির্বাচনে যারা মুনাফিকি ও মির্জাফরি করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা ঔধত্য পূর্ণ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে দলকে সুসংগঠিত করছি। জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম ধন্য ফরিদপুরে আওয়ামীলীগ হবে উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION