1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি সেবা প্রদানে মতবিনিময়

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৩৫৫ জন পঠিত


রবিউল হাসান রাজিব :
ফরিদপুরে প্রসূতি মায়েদের বিনামূল্যে সরকারি সেবা প্রদানের লক্ষ্যে গর্ভবতী মায়েদের  স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এ্যাম্বুলেন্স সেবা ও স্বল্পমূল্যে অন্যান্য সেবার মানোন্নয়নের লক্ষ্য এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক নিরঞ্জন বন্ধু দাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।
ফরিদপুর নাগরিক মঞ্চ ও ফরিদপুর প্রেস ক্লাব এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে এ সময়  জেলা প্রশাসক অতুল সরকার বলেন নিরাপদ স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বরোপ করেন।


তিনি বলেন, সাধারন জনগরন যেন মানুষের স্বাস্থ্য সম্মত সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখেতে হবে। বিশেষ করে গর্ভবতি মায়েদের স্বাভাবিক ডেলিভারী করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিনা প্রয়োজনে সিজারিয়ান অপারেশন করা থেকে বিরত থাকাতে হবে। সরকারি বিনামূল্যে সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, বিভিন্ন দালালগণ নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য প্রাইভেট হাসপাতালের দিকে সাধারন রোগীদের ধাবিত করে। এই দালালগণ যেন এ ধরনের কোন সুযোগ না পায়, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এ ছাড়াও গর্ভবর্তি মায়েদের সন্তান  ভ’মিষ্ঠ হওয়ার পর তাদের সাথে সৌহাদ্যপুর্ন আচরণ করার আহবান জানান।


নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় সরকারি সেবা প্রদান মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে প্রচারণা অব্যহত রাখা হবে বলে জানান, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় সভায় বিভিন্ন এনজিও কর্মকর্তা,  ডাক্তার, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION