1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সালথায় আ’লীগের প্রতিবাদ সভা

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪২৪ জন পঠিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সালথায় আ'লীগের প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সালথায় আ'লীগের প্রতিবাদ সভা

মনির মোল্যা, সালথা : রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সদর বাজারের ভাওয়াল রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION