1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

প্রতারণা মামলায় আদম ব্যাবসায়ীর কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৪ জন পঠিত
প্রতারণা মামলায় আদম ব্যাবসায়ীর কারাদণ্ড
প্রতারণা মামলায় আদম ব্যাবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আলতাপ হোসেন (৪০) নামে এক আদম ব্যাবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে দীর্ঘ শুনানি শেষে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন।

একইদিন বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিউদ্দিন মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি আলতাপ হোসেন রাজবাড়ীর গোয়ালন্দ থানার চরদৌলতদিয়া এলাকার বাসিন্দা। মামলা সূত্র জানা যায়, ২০১৮ সালে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ১০ জন ব্যাক্তির কাছে থেকে প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন আলতাপ হোসেন। পরে, এঘটনা নিয়ে রানা হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা দায়ের করেন। যার মামলা নং: সিআর ২৭৮/১৮।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION