1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

পঞ্চগড়-বোয়ালমারী-টুঙিপাড়া ট্রেন সেবা চালুর দাবী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
দেশের উত্তরবঙ্গের পঞ্চগড় থেকে ফরিদপুরের বোয়ালমারী হয়ে টুঙ্গিপাড়া জাতির জকক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পর্যন্ত ট্রেন সেবা চালুর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে ফরিদপুরের বোয়ালমারী রেল ষ্টেশনে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।


বক্তারা বলেন, এ সেবা চালু হলে একদিকে যেমন উত্তরবঙ্গের পন্য সহজেই এতদাঞ্চলে পৌছাবে, যার প্রভাবে কমবে বিভিন্ন পন্যের মূল্য, অপরদিকে দেশের উত্তর বঙ্গের মানুষ সহজেই যেতে পারবেন জাতির জনকের সমাধিস্থলে।
বক্তারা বলেন, এ রুটে বর্তমানে দুটি ট্রেন চলাটল করছে, আরেকটি ট্রেন চলাচল করলে ব্যবসায়িক প্রসারের পাশাপাশি উত্তরবঙ্গের সাথে সাধারণ মানুষের যেগাযোগ সহজতর হবে।
মানববন্ধনে রেল চালু সংগ্রাম পরিষদের আহবায়ক মো. বদিউজ্জামান খান টুলু, যুগ্ম আহ¦ায়ক মো. মানোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রভাষক জাহিদুল হক পল্লব প্রমূখ বক্তব্য রাখেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION