1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করলেন মনির

  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭১ জন পঠিত
নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করলেন মনির
নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করলেন মনির

স্টাফ রিপোর্টার : আসন্ন ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে ফরিদপুর সদর ৬নং ওয়ার্ড সাধারণ সদস্য পদে সকলের দোয়া, সমর্থন ও সংশ্লিষ্ট ভোটারদের ভোট চেয়ে মানুষের সেবায় মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর শহর শাখার যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির। টিউবওয়েল প্রতীক নিয়ে এই নির্বাচনে তিনি প্রার্থীতা করছেন। ২৬ সেপ্টেম্বর সোমবার জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উল্লেখিত কথাগুলো বলেন। তিনি দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে মুজিব আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় লড়াই সংগ্রামে রাজ পথে কাজ করে আসছেন।

ছাত্র জীবন থেকে অবিরাম মুক্তিযুদ্ধের চেতনার লড়াকু সৈনিক হিসাবে সর্বজন পরিচিত। আদর্শ ও সাহসীকতার কারনে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে কয়েকবার সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। তিনি বিগত দিনে ছাত্রলীগের নানা দায়িত্ব পালন করে ১৩ বছর জেলা কমিটির সভাপতি ছিলেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজের রুকসু সাবেক ভিপি, জিএস ও বর্তমান ফরিদপুর শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক সদস্য ও মালিহা ইন্টারন্যাশনাল ফরিদপুরের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া আজীবন সদস্য ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ফরিদপুর রেডক্রিসেন্ট সোসাইটি, রোগী কল্যাণ সমিতি, ফরিদপুর জেনারেল হাসপাতাল, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সাথে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION