1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সম্মেলন

  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯২ জন পঠিত
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সম্মেলন
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সম্মেলন

মনির মোল্যা, নগরকান্দা থেকে : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদ হল রুম নগরকান্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু (এমপি)।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, সদস্য বিপুল কুমার প্রমূখ। সম্মেলনে আগ্রহী প্রার্থীদের সিভি জমা নেওয়া হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু বলেন, শেখ হাসিনার নেত্রীত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখন জামাত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনার কর্মীরা কখনো জামাত-বিএনপিকে ভয় পায়না। ফের যদি জামাত বিএনপি দেশে কোন নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION