1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

নগরকান্দায় বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশী আতংকে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬৪৭ জন পঠিত
নগরকান্দায় বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশী আতংকে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
নগরকান্দায় বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশী আতংকে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় বিএনপি এক নেতার বাড়িতে পুলিশের তল্লাশী চালিয়েছে। এ সময় ওই বিএনপি নেতা বাড়িতে ছিলেন না। ছিলেন তার স্ত্রী রেঞ্জুয়ারা বেগম (৪০)। পুলিশের অভিযানের আতংকে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নেতার স্ত্রী মারা গেছেন বলে অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে এস এম ইকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ইকরাম হোসেন ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নগরকান্দা উপজেলা বিএনপির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক।

স্ত্রী রেঞ্জুয়ারা বেগম স্থানীয় চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। রেঞ্জুয়ারা বেগম এক ছেলে ও এক মেয়ের মা। বিএনপি নেতা এস এম ইকরাম হোসেন বলেন, শনিবার রাত সোয়া ১১টা থেকে রাত ১১টা ২০ মিনিটের মধ্যে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তার স্ত্রী একাই ছিলেন। পুলিশ ঘরে ঢুুকে তাকে খোঁজ করে সমস্ত ঘরের দরজা খুলে তছনছ করে। পুলিশ যখন ঘরে তছনছ করছিল তখন তার স্ত্রী ঘরের একটি কক্ষে একটি সোফায় বসা ছিলেন। তছনছের দৃশ্য দেখে তার স্ত্রী সোফার বসা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।

স্ত্রীর এ অবস্থা দেখে পুলিশ পাশের বাড়ির রবীন ও তার স্ত্রীকে ডেকে বলে এই বাড়িতে এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে। এস এম ইকরাম হোসেন আরও বলেন, পরে তার আত্মীয় স্বজন রেঞ্জুয়ারাকে একটি মাইক্রোবাসে করে পাশের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, গত রাতে উপজেলায় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে তল্লাশী করেছে। তবে পুলিশ তল্লাশীর নামে আতংক সৃষ্টি হতে পারে এ জাতীয় কোন ঘটনা ঘটায়নি। আতংকে কেউ মারা গেছে বলে আমার কিছু জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION