1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৩১ জন পঠিত
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ফিলাট ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি-পুরাপাড়া সড়কের বাউষখালি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিলাট ফকির বাউষখালি গ্রামের মোসলেম ফকিরের ছেলে। তার একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের ভাই এমদাদ ফকির জানান, শুক্রবার দুপুর আড়াই টার দিকে ফিলাট ফকির মোটরসাইকেল চালিয়ে বাউষখালি স্কুল মাঠের ভিতর থেকে সড়কে উঠার সময় পুরাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তখন ফিলাট ফকিরের মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতে ফিলাট ফকির গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসাপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান নিহতের ভাই। এদিকে দুর্ঘটনাস্থলে লোজকন জড়ো হওয়ার আগেই অপর মোটরসাইকেল চালক দ্রুতগতিতে সটকে পড়ে বলে জানান স্থানীরা। সালথা থানার থানার এসআই আওলাদ হোসেন দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতের বিয়ষটি নিশ্চিত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION