1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দুই উপজেলার দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৮৪৩ জন পঠিত
দুই উপজেলার দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১
দুই উপজেলার দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাতে যদুনন্দী ও রুপাপাত বাজারের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের মৃত হাতেম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলার রুপাপাত-কালিনগর বাজারে গেলে কদমী ও রুপাপাতের লোকজন মারপিট করে। এরই জেরধরে যদুনন্দী ইউনিয়নবাসীর সাথে রুপাপাত ইউনিয়নবাসীর মধ্যে এপার-ওপার সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে নান্নু ফকির সহ ২০ জন আহত হয়। গুরুত্বর আহত নান্নু ফকিরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় নান্নু ফকির নামে একজন নিহত হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION