1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুল ওহাব ও এসআই মামুন ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৯২ জন পঠিত
জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুল ওহাব ও এসআই মামুন ইসলাম
জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুল ওহাব ও এসআই মামুন ইসলাম

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। অপর দিকে শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন একই থানার উপপরিদর্শক মো. মামুন ইসলাম। অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, গ্রেফতার পরোয়ানা, মামলা নিষ্পত্তি, তামিলসহ সকল প্রকার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে জেলার ৯টি থানার ভেতর বোয়ালমারী থানা শ্রেষ্ঠ হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে পুলিশ সুপার মো. শাহজাহান এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালচনা সভায় মুহাম্মদ আব্দুল ওহাব শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এছাড়া জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হয়েছেন একই থানার মো. মামুন ইসলাম।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব এর হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান বিপিএম পিপিএম (বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন করসহ জেলা পুলিশের সকল উদ্ধর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমার এ অর্জন একার দ্বারা সম্ভব হয়নি, সাংবাদিক, বিট পুলিশিং, স্থানীয় সুধী সমাজ থানার সকল পুলিশ কর্মকর্তা ও এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে আমাদের এ অর্জন সম্ভব হয়েছে। দায়ীত্ব গ্রহণের পর থেকেই বোয়ালমারী থানাকে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, জুয়া, ইভটিজিং, গ্রেফতার পরোয়ানা, মামলা নিষ্পত্তি, তামিলসহ বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজ গুলো অব্যহতি রাখতে সকলের সহযোগীতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION