1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

জামাত-বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে সালথায় আ’লীগের বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৮০ জন পঠিত
জামাত-বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে সালথায় আ'লীগের বিক্ষোভ মিছিল
জামাত-বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে সালথায় আ'লীগের বিক্ষোভ মিছিল

মনির মোল্যা, সালথা : সারাদেশে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। শনিবার সকাল ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকির মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ খান রাজ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ এদেশে ভেসে আসেনি। জামাত-বিএনপি কোন ক্ষমতা নেই আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করা। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর নেত্রীত্বে আমরা সালথা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। জামাত-বিএনপির যে কোন ষড়যন্ত্র আমরা সর্বদা রুখে দিতে প্রস্তুত আছি। এই দেশে জামাত-বিএনপিকে আর কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION