1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

জাটিগ্রাম বাজারে অগ্নিকাণ্ডে দোকান ঘর পুড়ে ছাই

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৮৩ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে গত শনিবার(৭ জানুয়ারি) দিবাগত রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে দাবী করেন।অগ্নিকাণ্ডে আঁচল বস্ত্রালয় এন্ড কসমেটিকসের স্বত্বাধিকারী দিলীপ কুমার রায়ের ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের রাজ্জাক মার্কেটের আঁচল বস্ত্রালয় এন্ড কসমেটিকসের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তে দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে দোকানের মালিক দিলীপ কুমার রায় জানান, ‘তীব্র শীতের কারণে সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কমল রায় জানান, ‘এ ঘটনার খবর শোনামাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION