স্টাফ রিপোর্টার : আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে উপজেলার ২ং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুন সমাজসেবক ও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সাহীদ হাসান (ঝন্টু)। তিনি আজ (১২ মার্চ) রবিবার সকাল থেকে ইউনিয়নের চৌধূরী ডাঙ্গি, গোয়ালের টিলা, জলিল মল্লিক এর ডাঙ্গিসহ বিভিন্ন এলাকায় ঘোড়া প্রতীক নিয়ে গণসংযোগ নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন। পরে তার নিজস্ব ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে ভোটার ও কর্মি সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
এরআগে তরুন সমাজসেবক মো: সাহীদ হাসান (ঝন্টু) ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ গণসংযোগ চালিয়ে আসছেন। সরজেমিনে গিয়ে দেখা যায়, তরুন এই নেতার পক্ষে জেগে উঠেছে ইউনিয়নের সাধারণ মানুষ, যুব সমাজসহ কৃষক, শ্রমিক জনতা। যিনি সব সময়ে ইউনিনের হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে নিজ থেকে খাদ্য, বস্ত্র যোগিয়েছেন। বর্তমানে এই তরুন নেতার পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো চরমাধবদিয়া ইউনিয়নের নির্বাচনী এলাকা। প্রতিটি ওয়ার্ডে তার কর্মী সমর্থকরাই এসব প্রচারণা অব্যাহত রেখেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ১৬ মার্চ ২ নং চরমাধবদিয়া ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার পক্ষে গণজোয়ারের রায় দেবে ইউনিয়নবাসী। ইউনিয়নে প্রচারে শীর্ষে রয়েছেন তরুন সমাজসেবক মো: সাহীদ হাসান (ঝন্টু)। ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে তরুন সমাজসেবক মো: সাহীদ হাসান (ঝন্টু) এর নাম দলমত নির্বিশেষে উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। নির্বাচনে ইউনিয়নের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও প্রচারণায় এগিয়ে আছেন উ তরুন সমাজসেবক মো: সাহীদ হাসান (ঝন্টু)। সাধারণ ভোটারা জানান, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মো: সাহীদ হাসান (ঝন্টু) শীর্ষে রয়েছেন।
এছাড়া এই তরুণ সমাজসেবক ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে আসচ্ছেন। কাজেই সাধারণ জনগণ, চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তার মতো একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। চেয়ারম্যান পদপ্রার্থী মো: সাহীদ হাসান (ঝন্টু) বলেন, ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে, আমার এই ইউনিয়নটাকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরো বলেন, আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব ইউনিয়নবাসীকে। তিনি আরো বলেন, জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছি। ভোটাররা আমাকে সমর্থন জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সাধারন নারী পুরুষ সহ সর্বস্তরের ভোটাররা আমার গণসংযোগে অংশ নিচ্ছে। আমি ভোটারদের ব্যপক সাড়া পাচ্ছি।