1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫৪৭ জন পঠিত
এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত
এফপিএবির উদ্যোগে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা পর্যায়ে সরকারি স্টক হোল্ডার সি এস এ অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক ,স্থানীয় নেতাদের সাথে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুযোগ সম্পর্কে এক সমন্বয় সভা ‌ আজ বেলা ১১ টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি ফরিদপুর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের কোষাধক্ষ্য মিসেস মাসুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস এম এ সাত্তার, জেলা কর্মকর্তা ‌ এ কে এম শাহজাহান অসীম কুমার গোস্বামী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, কো-অর্ডিনেটর সীমা আক্তার, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান কো-অডিনেটর প্রোগ্রাম।

এ সময় ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এফপিএবির বিভিন্ন দিক তুলে ধরেন, তারা বলেন অতীতে এফপিএবি মানুষের স্বাস্থ্য সম্পর্কে ‌ জনগণকে সচেতন করেছে। শুধু শহরাঞ্চল নয় প্রত্যন্ত অঞ্চলে ও তাদের কার্যক্রম অধ্যায় রেখেছে। বক্তারা বলেন দেশে স্বল্প খরচে এই প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে। তুলনামূলক সেবার মান ভালো । পুরুষ রোগীদের জন্য পুরুষ ডাক্তার এবং মহিলা রোগীদের জন্য মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এছাড়া রোগীদের চিকিৎসার জন্য স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকে। আগামীতে এফপিএবি যাতে সেবার মান আরো বাড়াতে পারে। এবং জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দিতে পারে , সেজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION