1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

“উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন তাঁরা”

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১০৯৮ জন পঠিত




আমীর চারু বাবলু, বোয়ালমারী :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচন উপলক্ষে সরকারের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইলেন ফরিদপুূর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ১১ জানুয়ারি, সোমবার বিকেল ৪টায় বোয়ালমারী পৌর আ’লীগ বোয়ালমারী অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে পৌর নির্বাচন উপলক্ষে প্রচারণা জনসভার আয়োজন করে।



পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাড. মো. লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. অনিমেষ রায়, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি সৈয়দ সোহেল রেজা বিপ্লব, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন প্রমুখ।



জনসভা পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। নির্বাচনী জনসভায় স্থানীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটাদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে সেলিম রেজা লিপনকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকার জয় মানে-শেখ হাসিনার জয়। তাই আপনারা নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা লিপনকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বোয়ালমারী পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION