1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আপনারা আমাদের সাহায্য করুন,আমরা আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব- হেলাল উদ্দিন ভুইয়া

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৮০ জন পঠিত
আপনারা আমাদের সাহায্য করুন,আমরা আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব- হেলাল উদ্দিন ভুইয়া
আপনারা আমাদের সাহায্য করুন,আমরা আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব- হেলাল উদ্দিন ভুইয়া

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভাঙ্গা থানা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াারম্যান এসএম হাবিবুর রহমান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা, বনিক সমিতির সভাপতি মিরু মুন্সি, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মুনসুর মুন্সী সহ বিভিন্ন এলাকা চেয়ারম্যান, মেম্বার এবং সাংবাদিকবৃন্দ ।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া বলেন, আপনারা আমাদের সাহায্য করুন,আমরা ভাঙ্গা থানা পুলিশ আপনাদের শান্তিপ্রিয় ভাঙ্গা উপহার দিব । ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকায় দাঙ্গা হাঙ্গামা বেড়েই চলেছে । এরপর তারা জনগণের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। আমরা পুলিশের পাশাপাশি আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আপনারা জনপ্রতিনিধিরা দাঙ্গা হাঙ্গামা নিরসনের জন্য কাজ করবেন । এটা পাটের মৌসুম, চুরি ডাকাতি বাড়বে , তাই প্রতিটি এলাকায় পাহারার ব্যবস্থা করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION