1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বন্যার্তদের মাঝে কওমি উলামা পরিষদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১২৫৮ জন পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ফরিদপুর কওমি উলামা পরিষদের উদ্দ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। শনিবার ইউনিয়নের সাদীপুর মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিন শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরন করা হয়।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর কওমি উলামা পরিষদের সম্মানিত সভাপতি জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মুফতী কামরুজ্জামান, কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কওমি উলামা পরিষদের সেক্রেটারী মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ-সভাপতি মুফতি আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল কবির, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মুফতি শফিউজ্জামান, মারকাজ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি নূর হুসাইন, আলিয়াবাদ উলামা ও আইম্মা পরিষদের সভাপতি মুফতি আবু জাফর, সেক্রেটারী মুফতি ইব্রাহিম ও সাদিপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হাফিজুর রহমান। বর্নাত্যদের চিকিৎসা প্রদান করেন ফরিদপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ডাঃ মোঃ আসলাম,ডাঃ মোঃ রমজান আলী, ডাঃ সাকিল ও ডাঃ তাহেরা আক্তার প্রদান করেন। চিকিৎসা সেবার কর্মসুচির আয়োজন করেন মাওলানা হাবিবুর রহমান অনুষ্ঠান ও পরিচালনায় ছিলেন মুফতি আব্দুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION