1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

“ফরিদপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মােণের দাবী”

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ১৩৩০ জন পঠিত
Exif_JPEG_420
ফরিদপুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে বিএনপি-জামায়াত ও মৌলবাদ গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদি হাসান মিঠু, এটিএম জামিল তুহিন, ফজলুল করিম, আলহাজ্ব  মেহেদী চিশতী, সুমন মজুমদার,বেলাল হোসেন মৃধা প্রমূখ।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। অথচ তার ম্যুরাল নিয়ে দেশে যে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। বক্তারা বলেন অনেক ইসলামী রাষ্ট্রে ভাস্কর্য রয়েছে। অথচ বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে না কেন সেই প্রশ্ন তোলেন।
বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে সামনে দিকে এগিয়ে নিচ্ছেন । তা বিএনপি-জামাত ও মৌলবাদ চক্রের সহ্য হচ্ছে না।
তারা সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তারা ফরিদপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করার দাবী জানান সরকারের নিকট।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION