1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

স্ত্রীর অনৈতিক সম্পর্ক দেখে পিটিয়ে হত্যা করে স্বামী!

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪৪৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালীতে নিজের চাচাতো ভাইয়ের সাথে বৌয়ের অনৈতিক কর্মকান্ড দেখে আক্রোশ বশত পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৯ জুলাই উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়াপাড়ার সমির মল্লিক (৪৬) এর বাড়ীতে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সমির মল্লিকের চাচাত ভাই তানভীর মল্লিকের (২২) সাথে স্ত্রী আনোয়ারা বেগম (৩৭) এর অনৈতিক সম্পর্ক ছিলো। ওই দিন দুপুরে সমির মল্লিক বাড়ীতে ছিলেন না থাকার সুযোগে তারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। আকষ্মিকভাবে এসময় স্বামী সমির মল্লিক ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সামিরের উপস্থিতি টের পেয়ে তানভীর দৌড়ে পালিয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলঠিলো। বিকেলের দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করেন স্বামী সমির মল্লিক। এতে গুরুত্বর আহত হয়ে পড়লে আনোয়ারাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষনা করেন। এ খবর পৌছালে সমির মল্লিক আত্মগোপনে চলে যান।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত আনোয়ারা বেগমের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। সবার বড় মেয়ে রজনী বেগম (২৩) বিবাহিত, ছেলে নয়ন মল্লিক (১৯) পেশায় গাড়ী চালক ও ছোট ছেলে ইমন (১০)। নিহত আনোয়ারার বাবার বাড়ী মাগুরা সদরের আলোকদিয়া গ্রামে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এঘটনায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION