1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সালথায় সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৪০ জন পঠিত
সালথায় সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সালথায় সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা ২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল হাসান মিলন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সম্মিলিত সাংস্কৃতিক হোর্টের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION