1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সাংবাদিকদের নিয়ে মেয়রের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬৪ জন পঠিত
সাংবাদিকদের নিয়ে মেয়রের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন
সাংবাদিকদের নিয়ে মেয়রের অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে নগরকান্দার পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মাববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যানার প্লেকার্ড হাতে সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। সমকাল প্রতিনিধি বোরহান আনিসের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, দৈনিক মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব,খবরপত্র প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন , বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান,যায়যায়দিন প্রতিনিধি মাহফুজুর রহমান, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমূখ।

এসময় বক্তরা বলেন, সাংবাদিকরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে জাতির সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমন্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা অশালীন মন্তব্য ও ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে। মেয়রের এমন আচরনের প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিমাই সরকার তার ভুল স্বীকার করে পুরো সাংবাদিক জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোর তম আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবেও বলে জানান বক্তরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভি, প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, বাঙালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস, নবরাজ প্রতিনিধি শামিম হোসেন, খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, খোলাচোখের ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহবুব আকাশ, বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস শিবু, গনমুক্তি প্রতিনিধি শাহজালাল, মানব দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION