1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সব্জির নিচে পাচারকালে বস্তা ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৬৬৩ জন পঠিত
সব্জির নিচে পাচারকালে বস্তা ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার
সব্জির নিচে পাচারকালে বস্তা ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সব্জির আড়ালে অভিনব কায়দায় পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৫০ বোতল ফেন্সিডলসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বাংলার মোড়ে তাদের আটক করা হয়। গোপালগঞ্জ জেলা থেকে বিআরটিসি বাসে এসব ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিলো রাজধানী ঢাকায়।

গ্রেফতারকৃত হলেন, রূপা বেগম (৩৭), স্বামী- জাহিদ হাসান, জাহিদ হাসান (৪১), পিতা- মোঃ হানিফ শেখ এবং সাদিয়া বেগম (৩০), স্বামী- মোঃ সেলিম মোল্লা। ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা এবং যশোর এলাকার বাসিন্দা। তারা চুয়াডাঙ্গার সীমান্ত থেকে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যায় ফেনসিডিল।

বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এরা মাদক বহন করে। এবারের চালান পাচারের ক্ষেত্রে তারা ফেনসিডিল ভর্তি বস্তাগুলোর উপর সবজি রেখে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION