1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

শোবার ঘরে ২৫টি গোখরা সাপের বাচ্চা

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬৮১ জন পঠিত
শোবার ঘরে ২৫টি গোখরা সাপের বাচ্চা
শোবার ঘরে ২৫টি গোখরা সাপের বাচ্চা

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসদরের গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে প্রায় ২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর সদরের ৪ নাম্বার ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে। হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, দুইদিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়।

একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে। পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও প্রায় দশটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে বড় সাপটি ধরতে পারেনি। এ ঘটনায় বাড়ির সবাই আতংকিত। কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া বলেন, একটি গোখরা সাপ ৪২,৩২ অথবা ২২টি করে ডিম পাড়ে এবং বাচ্চা হয়।

খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরও প্রায় ১৫ টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি। এছাড়াও কয়েকদিন ধরে উপজেলার মিটাইন, কামারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এদের দিয়ে খেলা দেখাই।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে হাসানের বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দেয়। তারা এসে বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION