1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

মায়ের মতো আজীবন আপনাদের সেবা করে যেতে চাই- লাবু চৌধুরী

  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৭৪ জন পঠিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর নৌকা মার্কার পক্ষে সালথায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে ওঠান বৈঠকে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগ নেতা আনিচুর রহমান, সৈয়দ আলী, নাইচ হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন।নৌকা উন্নয়নের প্রতিক।
এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমার মায়ের অসমাপ্ত কাজ সম্পুন্ন করতে সহোযোগীতা করুন। আমি কথা দিচ্ছি আমার মায়ের সৈয়দা সাজেদা চৌধুরী) মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION