1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

মাটির নিচ থেকে বের হলো ১০ কেজী গাজা, আটক দুই

  • Update Time : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ১১৭৫ জন পঠিত




স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর ১২ টা ১৫ মিনিটে কোতোয়ালী থানার পশ্চিম আলিপুর জনৈক খোকা পীরের বাড়ীর বিপরীতে মাসুদের বাড়ী সংলগ্ন তার অটোর গ্যারেজ হতে দেশীয় মাদকদ্রব্য ১০ কেজি গাজা বিভিন্ন ভাবে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।



ডিবি পুলিশের এস.আই আইয়ুব আলী-এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মাসুদ আহমেদ (৫৩) ও শেখ নুর মোহাম্মদ (৩৫)-কে আটক করে। তারা পুলিশের কাছে জানায়, এই গাজা কুষ্টিয়া থেকে বিক্রির জন্য আনা হয়েছে। গত এক বছরে মাদক উদ্ধারের ঘটনায় এটা বড় চালান। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে। তিনি বলেন, ফরিদপুরে মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।



ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বলেন, আমরা পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম স্যারের নির্দেশনায় ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION