ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার হেলিপোর্ট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বক্কার শেখের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে দাবী করে প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
সোমবার সকালে হেলিপোর্ট বাজারের সামনের সড়কে এ মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার চালাচ্ছে দাবী করে নিন্দা জানানো হয়। অবিলম্বে অপপ্রচার চালানো বন্ধের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় মানববন্ধনে অংশ নেয়া অন্য ব্যবসায়ীরা জানান, ওই বাজারের ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন সময়ে বক্কার শেখ ভুমিকা রাখায় একটি মহল পুর্বে থেকেই ক্ষুব্দ রয়েছেন। তাদের ইন্ধনেই বক্কার শেখের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা কাম্য নয়। #