1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বোয়ালমারীতে মা দিবস পালিত

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৭৯ জন পঠিত
বোয়ালমারীতে মা দিবস পালিত
বোয়ালমারীতে মা দিবস পালিত

বোয়ালমারী সংবাদদাতা : মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ মে) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারি কমিশনার মো. গোলাম রাব্বানী’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী, মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়েশা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা। অনুষ্ঠানে উপজেলার জেলার স্বপ্নজয়ী পাঁচজন মা’কে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION