1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুর জেলা পর্যায়ে ইংরেজী বক্তব্যে শ্রেষ্ট হাফেজ মাহফুজ বিভাগীয় পর্যায়ে অংশ নিচ্ছেন কাল

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮৮৮ জন পঠিত
ফরিদপুর জেলা পর্যায়ে ইংরেজী বক্তব্যে শ্রেষ্ট হাফেজ মাহফুজ
ফরিদপুর জেলা পর্যায়ে ইংরেজী বক্তব্যে শ্রেষ্ট হাফেজ মাহফুজ

স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ ফরিদপুর জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ইংরেজী বক্তব্যে জেলার শ্রেষ্ট বক্তা বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র হাফেজ মাহফুজুর রহমান ওরফে মাহফুজ আগামীকাল সোমবার (৩০ মে) ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। ঢাকার আজিমপুর সরকারী গভ:গালর্স স্কুল এন্ড কলেজে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগীতায় অনুষ্টিত হবে। জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ কলেজ বিশ^বিদ্যালয় বিভাগে ফরিদপুর জেলা পর্যায়ে “ডিজিটাল বাংলাদেশ” এবং উপজেলা পর্যায়ে “বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী”বিষয়ে উপস্থিত ইংরেজী বক্তব্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন হাফেজ মাহফুজুর রহমান।

সে বর্তমানে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র। অর্নগল ইংরেজী বলতে পারা হাফেজ মাহফুজুর রহমান নগরকান্দা উপজেলার বিনোকদিয়া গ্রামের মোঃ গোলাম মোস্তফা মোল্লার ছেলে। বিনোকদিয়া মাঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে তিনি বড় লক্ষনদিয়া এমদাদুলউলুম মাদ্রাসা, মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসা ও নগরকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফ্জ শেষ করেন। এরপর তিনি আইনপুর আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেনীতে ভর্তি হন এবং জেসিডি পাশ করেন।পরে তিনি সেখান থেকেইদাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ভর্তি হন। বর্তমানে সে ঐ মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র।

হাফেজ মাহফুজুর রহমান জানান,ছোট বেলা থেকেই ইংরেজীর প্রতি আলাদা একটি ভালোবাসা ছিল তার। প্রিয় মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজী শিখেছি স্যারদের কাছে।তিনি জানান তার এই লেখা পড়ার পেছনে যিনি সব সময় তাকে সহযোগিতা দিয়ে উৎসাহ যুগিয়েছে তার চাচা মাদারীপুর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন।মুলতো চাচার অধিক আগ্রহ-ই আমাকে লেখা পড়া ও ইংরেজী বলার উৎসাহ যুগিয়েছে। হাফেজ মাহফুজুর রহমান ইংরেজীতে উচ্চতর ডিগ্রিী অর্জন করতে চান।তিনি ভবিষৎতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শুদ্ধ ইংরেজী চর্চা ছড়িয়ে দিতে চান। সে সকলের দোয়া প্রার্থী। এদিকে, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল জানান,আগামীকাল সোমবার (৩০ মে) ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আজিমপুর সরকারী গভ:গালর্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে । সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা বিভাগীয় কমিশনার। সর্বিক তত্বাবধানে থাকবেন পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা-প্রফেসর মোঃ মনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION