1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮৬ জন পঠিত
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সদর হাসপাতালের তৃতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান জানান, সারা দেশের ন্যায় আগামী ১২ ডিসেম্বর ফরিদপুরের ৯ উপজেলা, ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯শত ৪৫টি টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬শত ৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২হাজার ৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৯৭৫ জন স্বাস্থ্যকর্মীসহ ২৯১৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে মোট ৩৮৯০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করবেন। তিনি বলেন ইতিমধ্যে এ কর্মকান্ড সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে। একই সাথে উক্ত কার্যক্রম সফল করাসহ গণসচেতনতা ও গণসম্পৃক্ততা বৃদ্ধিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান।

এর আগে ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ মৃত্যুর ঝুকি কমানোর কথা তুলে ধরে কর্মশালায় ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাক্তার আলামিন সরোয়ার। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION