1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে মহানবী ( সা) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১৬৮৬ জন পঠিত

মানিক দাস : মহানবী হযরত মুহাম্মদ (সা) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বৃহস্পতিবার বিকেলে শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুফতি জাফর আহমেদ, মাওলানা শামসুল হক, ওমর ফারুক, আতিকুর রহমান, কুতুবুল আলম , ইসমাইল মাহমুদ মোশাররফ হোসেন প্রমুখ। সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন একই সাথে তারা ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুল মেক্র কে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন। তারা তাদের সাথে বাংলাদেশ সরকারের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি করেন, বাংলাদেশ জাতীয় সংসদে হযরত মোহাম্মদ ( সা) এর ব্যঙ্গচিত্রর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাসের দাবি করেন। অবিলম্বে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে সরকারের অবস্থান ব্যাখ্যা করার দাবি জানান, বাংলাদেশের নাস্তিক মুরতাদ কর্তৃক রাসুল ( সা ) সম্পর্কে কটূক্তির মৃত্যুদণ্ডাদেশ আইন প্রণয়ন করার দাবি জানান। এবং ফ্রান্সের সকল পণ্য ব্যবহার ও বর্জন করে রাসুল (সা) এর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত গ্রহণ করার দাবি জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদ হাসান ফায়েক ( দা,বা,)

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION