1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

প্রধানমন্ত্রীর জন্মদিনে যা করলেন কাজী আব্দুস সোবহান

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৯ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরাকান্দায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে সেখানের বাসিন্দাদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।
বাংলাদের আওয়ামীলীগ’র সভাপতি শেখ হাসিনার জন্মদিনের আয়োজনে তৃণমূলের মানুষদের সম্পৃক্ত করার ও প্রধাণমন্ত্রীর উন্নয়নকে স্মরণ করিয়ে দিতেই আশ্রয়ন প্রকল্পে এ আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
এসময় জেলা ও উপজেলা মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ ও আশ্রয়ন প্রকল্পবাসী উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়াতে নবনির্মিত পদ্মা সেতুমূখী রেল সড়কের পাশে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে আয়োজিত সমাবেশ থেকে জন্ম দিনের শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ।
নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা মৎসজীবি লীগের সভাপতি কাজী আবদুস সোবহান।
তিনি বলেন, বিএনপি যতই বলুক নির্বাচনে আসবে না, শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তাই আগামী নির্বাচন কঠিন একটি নির্বাচন হবে। তবে যত কঠিনই হোক না কেন ৭০ শতাংশ ভোট পেয়ে নৌকা আবারো বিজয়ী হবে। জননেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধান মন্ত্রী হবেন।
তিনি এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আহবান জানান। নৌকা বিজয়ী না হলে এই অঞ্চলের সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলেন মন্তব্য করেন তিনি।
নগরকান্দা উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তালুকদার মিজান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর আহম্মেদসহ স্থানীয় মৎসজীবি লীগের নেতারা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION