1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

পুলিশ বসে ছিলো, আসামী লাফিয়ে পালালো!

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৯৪৪ জন পঠিত
মনির মোল্যা, সালথা-নগরকান্দা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় থানার হাজত থেকে কোর্টে প্রেরন কালে পুলিশের হাত থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম তুরাপ শেখ (৩২), পিতার নাম রুস্তম শেখ। তুরাপের দেশের বাড়ি কুমিল্লা হলেও সে বৈবাহিক সূত্রে নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকে।
পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে তাকে গাঁজা সহ সদরবেড়া হতে আটক করা হয়। এরপর সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা থানা হতে পুলিশের গাড়িতে কোর্টে নেয়ার সময় তোরাপ শেখ গাড়ি থেকে হ্যান্ডকাপ সহ গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় মেম্বার ও তুরাপের শ্বশুর বাড়ির লোকজনদের ডেকে এনে দ্রুত তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দেয়া হয়।
তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরাও তুরাপের সন্ধানে নেমেছি। আশা করছি তাকে ধরতে পারবো।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তাকে ধরতে পারবো।
“এ রিপোর্ট লেখা পর্যন্ত তুরাপ আটক হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION