1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

নির্বাচনী প্রচারনায় নেমে পড়লেন এ্যাড. জামাল হোসেন মিয়া

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
নগরকান্দা ও সালথা উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর-২ আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরতে আনুষ্টানিকভাবে প্রচারণা শুরু করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া। তিনি দেশের শীর্ষ স্থাণীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত।


এ উপলক্ষ্যে এ্যাড. জামাল হোসেন মিয়ার নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নে নিজ বাড়ীতে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে কয়েক শত মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহর নিয়ে প্রথমে আওয়ামীলীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন বাজারে জনসংযোগ করেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন।
জামাল হেসেন মিয়া বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার আছে বলেই দেশে আজ এতো উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। তিনি বলেন, বিগত দিনে এই আসনের নেতাকর্মীরা ছিলেন অবহেলিত, আমি দ্বায়িত্ব পাওয়ার পর অবহেলিত নেতাকর্মীদের মূল্যায়ন করার চেষ্টা করছি।


জামাল হোসেন বলেন, বিভিন্ন সময়ে আওয়ামীলীগের যেসব নেতারা দলের দুর্দিনের বন্ধু ছিলেন, আজ তারা প্রয়াত হয়েছেন। এসব নেতাদের খবর কেউ রাখেন না। এসব নেতাদের প্রতি সম্মান জানাতেই তাদের কবর জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি।
তিনি বলেন, যতোদিন রাজনীতি করবো ততদিন দলের তৃণমূলের নেতাদের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ।
জামাল হোসেনের গাড়ীর বহর সালথা, সোনাপুরসহ বিভিন্ন বাজরে পৌছালে স্থাণীয় নেতাকর্মীরা স্বাগত জানায়। বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দান কালে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নগরকান্দা উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মান্নান মোল্লা, তালমা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, নগরকান্দা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সালথা উপজেরার ইউনুস চৌধুরী, রামকান্তপুরের আলতাফ মোল্লা ও আ. হাই আজাদ, আটঘরের আহমেদ ফকির ও আ. লতিফ, সোনাপুরের আ. কুদ্দুস মোল্লা ও জাফর মোল্লা, মাঝারদিয়ার আজিজুল মাতুব্বর, ইউসুফদিয়ার হারেজ মিয়া, ও ভাওয়ালের আলমগীর খানের কবর জিয়ারত করেন জামাল হোসেন মিয়া ও তার সফর সঙ্গীরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION