1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

নারী সমাবেশ, ফরিদপুর-১ আসনে কৃককে আওয়ামীলীগের মনোনয়ন দাবী

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারী নেতৃত্বের বিকাশ ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে।


শনিবার বিকালে মধুখালী উপজেলার গাড়াখোলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মধুখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সব সময় বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করতেন। তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যোগাতেন।
তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।


মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদা বেগম, মেগচামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির সাব্বির উদ্দিন, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিউর রহমান, মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মীনা, জেলা পরিষদ সদস্য নাজনীন নাহার আলপনা ফরিদপুর জেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর চিনিকলের নির্বাচিত সাধারণ সম্পাদক, মির্জা আজহারুল ইসলাম মিলন প্রমূখ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়েই নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। এ সময় বক্তারা মাহমুদা বেগম কৃককে আগামী দিনে ফরিদপুর-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রদানের আহ্বান জানান দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION