1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ডিবির ফাঁদে আটকা পড়লো দুই প্রতারক!

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ১৩৪৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
অভিনব কায়দায় অবৈধভাবে বৈদ্যুতিক মিটার টেম্পারিং কাজে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের সহায়তায় জেলার ডিবি পুলিশ ২০ আগষ্ট দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।
ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসান জানান, কিছুদিন ধরে একটি চক্র শিল্প কারখানার মিটার টেম্পারিং করে আসছিলো। সম্প্রতিকালে ১২টি শিল্পকারখানায় মিটার টেম্পারিং করার বিষয়টি নজরে আসলে তাদের নিকট থেকে ৩২ লক্ষ টাকা আদায় করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির এজিএম (ওএ্যান্ডএম) হাফিজুর রহমান জানান, চক্রটিকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় এলাকার একটি রাইস মিলের মালিককে দিয়ে ওই চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও ২০ হাজার টাকার বিনিময়ে একটি মিটার টেম্পারিংয়ের চুক্তি করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে আসা দুই ব্যাক্তি ওই রাইস মিলের ২৫ অশ^ শক্তির মিটারটি খুঁটি থেকে খুলে পাশের একটি ঘরের নিয়ে দরজা বন্ধ করে মিটারের ভিতরে সকেটের সাথে অতিরিক্ত একটি রেজিস্টেন্জ যুক্ত করে টেম্পারিং করার সময় পুর্বে থেকে ওৎ পেতে থাকা পবিস ও ডিবির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION