1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া রেল ক্রসিংয়ে একটি ইজিবাইক রেলপথ অতিক্রম করার সময় মধুমমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার বিকালের দিকে এ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু দূর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন লিমা বেগম (২৫) এবং শিশুপুত্র ইমরান হোসেন (০৭)। নিহত লিমা পাশের ভাঙ্গা উপজেলার সদরদী গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী।


স্থানীয়রা জানায়, ইজিবাইকটি দুইজন যাত্রী নিয়ে শ্রীরামদিয়া রেল ক্রসিং অতিক্রম করার সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্ধেশ্যে ছেড়ে আসা ট্রেন মধুমতি এক্সপ্রেস ধাক্কা দিয়ে আধা কিলো মিটার পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যায়। এত ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ইজিবাইকে থাকা মা ও শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।


নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, নিহত লিমা তার শিশুপুত্র ইমরানকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ী থেকে নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামেই তার বাবার বাড়ীতে যাচ্ছিলেন। তিনি জানান, লাশের সুরতাল তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION