1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

চরভদ্রাসনে ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী চম্পা আটক

  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১১৯৩ জন পঠিত

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে ৫৬ পিচ ইয়াবা সহ মাদক সম্ম্রাজ্ঞী নামে খ্যাত চম্পা বেগম(৪১) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।রবিবার সন্ধা ৬ টার দিকে গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন জানান হাজিগঞ্জ বাজারে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চম্মাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৫৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সোমবার বেলা ১১ দিকে চম্পাকে আদালতে পাঠানো হয়। চরভদ্রাসন থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাজিগঞ্জ বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান চম্পা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যাবসার সাথে জড়িত আছে।সন্ধা ঘনিয়ে আসলে হাজিগঞ্জ বাজারে অবস্থিত চম্পার বাড়ির সামনে ও আসে পাশের গলিতে মাদকাসক্তদের আনাগোনা বাড়ে। এর আগে কয়েকবার পুলিশের হাতে চম্পা আটক হলেও জামিনে ছাড়া পেয়ে আবার পুনরায় একই ব্যাবসা শুরু করে।চম্পার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি দেখে নেওয়ার হুমকি দেয় বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION